বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বানিয়াচঙ্গের দু’টি সরকারী হাইস্কুলের সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ইউপি চেয়ারম্যান মমিনের বৈঠক

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের দু’টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর শূন্য পদে পদায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে বৈঠক করেছেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ১১ অক্টোবর বিকাল ৪টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কক্ষে এ বৈঠকে মুক্তিযোদ্ধা মমিন বানিয়াচং এল.আর সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৫ পদের মধ্যে ৮টি শূন্যপদে ও সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদে পদায়নসহ বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষক শূন্য থাকায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাহত হচ্ছে বলে মন্ত্রীকে অবহিত করেন এবং বিস্তারিত সমস্যাদি উল্লেখ করে একটি পত্র হস্তান্তর করেন। তখন মন্ত্রী শূন্যপদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে লিখিত নির্দেশ দেন। তাৎক্ষণিক মন্ত্রীর লিখিত নির্দেশ পত্র নিয়ে চেয়ারম্যান মমিন বিকাল ৫টায় মাউশির মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস কক্ষে সাক্ষাৎ করে দু’টি সরকারী উচ্চ বিদ্যালয়ের সমস্যাদি বিস্তারিত অবহিত করে শূন্য পদে পদায়নের আহ্বান জানান। ডিজি জরুরী ভিত্তিতে পদায়নের বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান ও সিলেট অন্বেষা সম্পাদক সাইফুল ফারুকী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com