মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের বগলা বাজারে রাজন বনিকের উপর হামলাকারী শামীম আটক

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বগলা বাজারে রাজন বনিকের উপর হামলাকারী শামীম (৩০) কে আটক করেছে পুলিশ। সে শহরের বগলা বাজার এলাকার মানিক মিয়ার পুত্র। গতকাল রবিবার সকালে সদর থানার এসআই ওমর ফারুক, কৌশিক তালুকদার, কৃষ্ণ মোহন দেবনাথ, মিজানুর রহমান ও ছানা উল্লার নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে নাতিরাবাদ এলাকা থেকে তাকে আটক করে। এব্যপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, শামীম দীর্ঘদিন ধরে শহরে বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িত। সে জুয়েলারী ব্যবসায়ী রাজন বণিক, উত্তম বণিক, স্টেশনারী ব্যবসায়ী ছায়েদকে মারপিট করে টাকা হাতিয়ে নেয়। গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com