বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল মুনিম চৌধুরী বাবুকে অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবীতে গতকাল বিকেলে নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আব্দুল মতিন স্কয়ারে এক পথসভায় মিলিত হয়। জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিব মাষ্টারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবসংহতির সহ-সভাপতি ফতেহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, উপজেলা কৃষক পার্টির সদস্য সচিব নুর মিয়া, নবীগঞ্জ পৌর ছাত্রসমাজের আহ্বায়ক সোহেল আহমেদ, আকমল হোসেন, তাজুল ইসলাম লিলু, শামীম আহমেদ, ফরিদ আহমেদ, সুলতান আহমদ, জগলু মিয়া, রুবেল মিয়া, আব্দুর রকিব, লেবু মিয়া, নয়ন মিয়া, মুজিব মিয়া, আব্দুস সামাদ, আব্দুল বারিক, রফি মিয়া, আশাব উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবী জানান। সভায় পার্টির চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার না করায় এম এ মুনিম চৌধুরী বাবুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com