বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে রক্তাক্ত করেছে ছাত্র

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে রক্তাক্ত করেছে একই মাদ্রাসার ছাত্র। আহত শিক্ষক হচ্ছেন-বাহুবল ক্বাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জলিল। তাঁর বাড়ি লাখাই উপজেলার করাব গ্রামে। গতকাল বিকেল ৪টার দিকে বাহুবল সিএনজি ষ্ট্যান্ডে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে-শিক্ষক আব্দুল জলিলের ভাই খলিলুর রহমান খলিল ওই মাদ্রাসায় মুক্তছড় ক্লাসে পড়ালেখা করছে। কয়েক দিন আগে একই মাদ্রাসার দারওয়া ক্লাসের ছাত্র মুগকান্দি গ্রামের ওলি মিয়ার সাথে খলিলুর রহমানের ঝগড়া হয়। এ বিষয়টি গত সোমবার মাদ্রাসার শিক্ষকরা মিমাংসা করে দেন। কিন্তু তা মেনে নিয়নি ওলি মিয়া। গতকাল বিকেল ৪টার দিকে খলিলুর রহমানের ভাই মাদ্রাসা শিক্ষক আব্দুল জলিল বাহুবল সিএনজি ষ্ট্যান্ডে যান। এ সময় ওলি মিয়া ও তার ভাই শাহীনসহ আরো কয়েকজন মিলে তাঁকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। সাথে সাথে স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com