মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের পৌরসভার ২নং ওয়ার্ডে ইউজিপ ৩ এর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌর এলাকার ২নং ওয়ার্ডে জেন্ডার এ্যাকশন প্যান বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প-৩ এর আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে পৌরসভার বসবাসকারী দরিদ্র পরিবারের মহিলাগন উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, সেনিটারী ইন্সপেক্টর অবনী কুমার রায়, ইউজিপ-৩ এর এলসিডিএ এফএম মোঃ ছাইদুল হক, এলসিডিএ সিএম মোঃ লালন শেখ, সিএফডাবু শামীম রেজা ও মোছাঃ মমতাজ পারভীন, সিডিসি ফেডারেশনের সভাপতি মোঃ আরব আলী, উমেদনগর কাষ্টার সভাপতি হাজী লুৎফুর রহমান নানু ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন। বক্তারা আসছে দিনগুলোতে হবিগঞ্জ পৌরসভায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প-৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা উন্নয়ন কর্মকান্ডে নারীদের অংশগ্রহনের উপর গুরুত্বারোপ করেন। পৌরসভার নাগরিক হিসেব নারীদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। বক্তারা নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ইভটিজিংয়ের বিরদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে উঠান বৈঠকে উপস্থিত নারীদের অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com