বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ৪৫ রাউন্ড গুলি বর্ষণ

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার খড়কী গ্রামে গতকাল রবিবার সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের মাধবপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে একটি জমি নিয়ে সালাউদ্দিন ও তার ভাগ্নে লুৎফুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল রোববার সকাল ৮টার দিকে ঘোষনা দিয়ে খড়কী মাদ্রাসা কাছে বিবদমান দু’গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দু’পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়। গুরুতর আহত হারিছ মিয়া (২৬), ইকবাল মিয়া (৪২), ফুল ইসলাম (৩৩), আরিফ (২৬), টিক্কা খাঁন (৪৫), আলী রাজা (১৮), শাহিন মিয়া (২২), ফাহিম (১৯), ইউনুছ (২৪), সাফি আলম (২৫), লিটন (২৬), ফেরদৌস (৩২), লুৎফুর রহমান (৪০), সালেহা বেগম (৬০)কে মাধবপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানার এস.আই মমিনুল ইসলামের নেতৃত্বে তেলিয়াপাড়া ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪৫ রাউন্ড গুলী ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান-বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com