বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর বাধা দেওয়ায় মা-ভাই আহত

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে বেধরক মারপিট করে পাষন্ড স্বামী। ঘটনাটি গতকাল রবিবার বিকেলে ঘটেছে। আহত সূত্রে জানা যায়, নোয়াগাও গ্রামের আবু বক্কর মিয়ার কন্যা মমিনা বেগমের ৪ বছর আগে বিয়ে হয় তারই আত্মীয় প্রতিবেশি মৃত আব্দুল রশিদের ছেলে আব্দুল রাজ্জাকের সাথে। বিয়ের পর তাদেও সংসারে ২ টি সন্তানও জন্ম নেয়। মমিনার ভাই আবিদ আলী জানান, এর আগেও কয়েক বার রাজ্জাকে বোনের সুখের কথা চিন্তা করে টাকা দেওয়া হয়েছে। কিন্তু গত কয়দিন ধরে সে আবার ৩ লাখ টাকা দাবী করছিল, টাকা না দেওয়ায় গতকাল বিকালে তার বোন মমিনাকে মারপিট করে। তারা চিৎকার শুনে বাধা দিতে গেলে তাদের কেও মারধর করে এমন কি তার মা রাজিয়া বেগম ও রেহাই পান নি ঐ পাষন্ডের ও তার পরিবারের হাত থেকে। আহতরা হলেন, মমিনা বেগম (২৬), রাজিয়া বেগম (৫০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com