বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৬ মাতালকে ২০ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাইক্রোবাসসহ ৬ মাতালকে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। হবিগঞ্জ বড় বৌলা গ্রামের মুহিবুল হোসেনের পুত্র হাবিব মিয়া (২২), সদর উপজেলার ভাদৈ গ্রামের ছাহেব আলীর পুত্র জামাল মিয়া (২৪), আলমপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র রনু মিয়া ড্রাইভার (২৪), দানিয়ালপুর গ্রামের পরিতোষ কুরীর পুত্র ভূষণ কুরী (২৫), আলমপুর গ্রামের আছকির মিয়ার পুত্র আলম মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়-গতকাল ভোর রাতে কামাইছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাছির আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাহুবলের রশিদপুর গ্যাসফিল্ডের কাছে শ্রীমঙ্গল রোডে অভিযান চালায়। এ সময় মদ পান করে মাতলামি করা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজিদ উপজেলা পরিষদে আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিন করে সাজা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com