বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পাষন্ড স্বামীর কান্ড! ॥ যৌতুকের দাবীতে স্ত্রীকে কুপিয়ে ক্ষত বিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৬৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে তার পাষন্ড স্বামী দিলাওর। গুরুতর আহত অবস্থায় তামান্না বেগম (২২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ৯টায়। জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাও গ্রামের কৃষক ছায়েদ মিয়ার কন্যা তামান্না বেগমকে প্রায় ৪ বছর পুর্বে সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের ফারুক মিয়া ছেলে দিলাওর হোসেন দিলাওরের নিকট বিবাহ দেয়া হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই বিভিন্ন ভাবে দিলাওর শশুর বাড়ী থেকে যৌতুক হিসেবে বিভিন্ন পরিমানে টাকা আদায় করে। ইদানিং আবারো স্বামী দিলাওর ব্যবসার কথা বলে প্রায় ২০ হাজার টাকা দাবী করে। এতে তামান্নার পরিবার অপারগতা প্রকাশ করলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এরই জের ধরে গতকাল রবিবার সকালে তুচ্ছ ঘটনার উপর ভিত্তি করে তামান্নাকে মারধর করে। গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com