মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুলে শালিস বৈঠকে হামলা ॥ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বাহুবলে অসামাজিক কাজের শালিশ বিচারে লম্পটের বিরুদ্ধে সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গর্ভবতী মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় সেলিমকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, বিগত কিছু দিন পুর্বে লস্করপুর মুচিবাড়ির গণধর্ষণের ঘটনায় আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ। তার সহযোগী অভিযুক্ত অপর আসামী কাছুম আলী এখনো পলাতক।
এলাকা বাসী জানান, গত শুক্রবার গভীর রাতে মির্জাটুলা গ্রামের এক যুবতি কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে কাছুম আলী তাকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ তার শোর চিৎকারে লোকজন এসে কাছুমকে আটক করে উত্তম মাধ্যম দেয়। গতকাল ওয়ার্ড মেম্বার মাসুদ রানা শালিশে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এ সময় কাছুম তার লোকজন শালিসে হামলা চালায়। এতে ফদ্রখলা গ্রামের মৃত জলিল মিয়ার পুত্র সেলিম (৩০), সানারা খাতুন (৫০), সাহেদা (৪০) গর্ভবতী সাবানা (২০), বিলাল (৫০), মিজান (৪৫), তোপা (২৪), আশ্বিক (২৬), ছিদ্দিক মিয়া (৬০)। খবর পেয়ে বাহুবল থানার এস আই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটস্থল পরিদর্শণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com