বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সুপারী চুরির অপরাধে খুটির সাথে বেধে শিশু নির্যাতন

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৪৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এবার সুপারী চুরির অপরাধে ঘরের খুটির সাথে বেধে নির্যাতন করা হলো শাহজাহান নামের এক কিশোরকে। গতকাল সকালে উপজেলার রানীকোর্ট বাজারে ঘটে এ নেক্কারজনক ঘটনা। নির্যাতিত কিশোর শাহজাহানের বাবার নাম কবির মিয়া। তিনি একজন রিক্সার মেইকার। এলাকাবাসীরা জানান, সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের প্রাক্তন মেম্বার শিরন মিয়া লস্কর কিশোর শাহজাহান কে বাড়ী থেকে ধরে এনে রানীকোর্ট বাজারের একটি দোকান ঘরের খুটির সাথে বেধে মারপিঠ শুরু করেন। কিশোর শাহ জাহানের আত্ম চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন কিন্তু কেউই শিশুকে উদ্ধার করতে পারেন নি। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে নির্যাকনকারী শিরন লস্কর অনেকটা দাপটের সাথে হাত বাধারত কিশোর শাহ জাহানকে দেখিয়ে বলেন, সে একজন চোর। সুপারী চুরির অপরাধে তাকে বেধে শাসন করছি। পরে শাহ জাহানের বাবা কবির মিয়া ও আহম্মদাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল ভুইয়া ঘটনাস্থলে গিয়ে মুছলেখা ও সুপারীর দাম দেয়ার শর্তে শাহ জাহানকে ছাড়িয়ে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com