রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শহরের মাস্টার কোয়ার্টার এলাকায় পুত্রের হামলা মাতা-পিতা আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাকা না দেওয়ায় পিতা-মাতাকে মারধোর করেছে এক কুলাঙ্গার পুত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাস্টার কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুলাঙ্গার পুত্র মাহিকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। জানা যায়, চুনারুঘাট উপজেলার গরগাও পুরের বাড়ী গ্রামের বাসিন্দা লেচু মিয়া দীর্ঘ দিন যাবত হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকার ফারুক মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গতকাল সন্ধ্যায় মাহি তার মার নিকট টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করে। এতে সে ক্ষিপ্ত হয়ে তার মাকে মারধোর করে। এ সময় তার পিতা লেচু মিয়া এগিয়ে আসলে তাকেও সে মারধোর করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ কুলাঙ্গার পুত্র মাহিকে আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com