বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্বর্ণ ব্যবসায়ী রাজন বণিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে স্মারক লিপি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী রাজন বণিকের উপর হামলাকারী সন্ত্রাসী শামীম মিয়া গংদের দ্রুত গ্রেফতারের দাবীতে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নিকট স্মারক লিপি প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আতাউর রহমান Picture_01 copyসেলিম, মিজানুর রহমান শামীম, মশিউর রহমান শামীম, মিজানুর রহমান মিজান, শেখ আনিসুজ্জামান, ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহির উদ্দিন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের স্বপন লাল বণিক, হবিগঞ্জ স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সুবোধ বণিক, স্বদীপ কুমার বণিক, উত্তম বণিক, ব্যাক্স এর সাধারণ সম্পাদক নূরুল হুদা প্রমূখ। স্মারক লিপি প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন বলে ব্যবসায়ী নেতৃবৃন্দদের আশ্বস্থ করেন এবং ব্যবসায়ীরা যাতে সুষ্ঠু ভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন সেদিকে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com