বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট থানার দুই দারোগা ষ্ট্যান্ড রিলিজ

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার দারোগা খবির উদ্দিন ও দারোগা আশরাফকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ওই দুই দারোগাকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে কর্মস্থল ত্যাগ করে পুলিশ লাইনে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। গত রবিবার একদল যুবক ঈদের আনন্দ উপভোগ করার জন্যে উপজেলার মিরাশি ইউপি’র হিমালিয়া বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে ১০ চুনারুঘাট থানার দারোগা খবির উদ্দিন ও দারোগা আশরাফসহ একদল পুলিশ সাদা পোষাকে ওই গানের অনুষ্ঠানে হানা দিয়ে চামলতলী গ্রামের আঃ সহিদের পুত্র সিরাজ আলী (২৫) কে গ্রেপ্তার করে হাতে হ্যান্ড কাপ পড়িয়ে দেয়। ঈদের আনন্দে সাদা পুলিশের এহেন কর্মকান্ডে উপস্থিত দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক সময় পুলিশের সাথে দর্শকের টানা-হেচড়া ও ধাক্কা-ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে হ্যান্ড কাপ পড়হিত আসামী সিরাজকে ছিনিয়ে নেয় উত্তেজিত দর্শক। বিষয়টি জানার পর স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং রাত আড়াইটার সময় আসামী বিহীন হ্যান্ডকাপটি উদ্ধার করে দারোগা খবিরকে থানায় ফেরত দেন। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে সরকারের বিশেষ একটি সংস্থা মাঠে নামে এবং এ বিষয়ে সত্যতা পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com