বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আদালত প্রাঙ্গণ থেকে প্রবাসী প্রতারক স্বামী বাচ্চু আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভূয়া বিয়ে করে অন্তঃস্বত্তা স্ত্রীর খোঁজ খবর না নেয়ায় এক প্রবাসী প্রতারক স্বামীকে কোর্ট এলাকা থেকে আটক করা হয়েছে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে।
জানা যায়, সদর উপজেলার কাঠখাল গ্রামের কনু মিয়া তার দুই কন্যা পপি ও সুমাকে নিয়ে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় বসবাস করে আসছেন। বসবাসের সুবাদে পরিচয় হয় সুমা আক্তার (২০) সাথে একই উপজেলার তেঘরিয়া গ্রামের খুর্শেদ আলীর পুত্র সৌদি প্রবাসী বাচ্চু মিয়া (৩৫) এর। আর এ পরিচয়ের সুত্রধরে তাদের মাঝে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। সুমাকে নিয়ে প্রেমিক বাচ্চু একটি মাজারে গিয়ে বিয়ে করে সংসার শুরু করে। সম্প্রতি বাচ্চু সুমাকে তার পিত্রালয়ে রেখে সটকে পড়ে। বর্তমানে সুমা ৬ মাসের অন্তঃস্বত্তা। এদিকে সুমার বোন পপি ও কনু মিয়া প্রতারক বাচ্চুর সন্ধান করতে থাকে। গতকাল দুপুরে অন্য একটি মামলায় হাজিরা দিতে আসলে তারা বাচ্চুকে ধরে নিয়ে বাসায় আটকে রাখে এবং সুমাকে তার স্ত্রীর মর্যাদা দিতে রেজিস্ট্রি করে বিয়ে করতে চাপ দেয়। কিন্তু বাচ্চু এতে রাজি না হলে সন্ধ্যায় তাকে থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com