বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে একই রাতে ৩ দোকান ও বাসায় চুরি ॥ ২ লক্ষাধিক টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ৩টি দোকান ঘরে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এ সময় দোকান ঘরের পেছনের দরজা ভেঙ্গেঁ মের্সাস রুদ্র ট্রেডার্স এর ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৬০ হাজার টাকা’র মালামাল চুরি করে নিয়ে যায়। এ ছাড়া চোরেরা পাশের সুমিত্রা জুয়েলারীর দরজা ভেঙ্গে নগদ টাকা ও ১.৫ দেড় ভরি স্বর্ণালংকার ও ২৫ ভরি রূপাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল এবং পার্শ্ববর্তী নুর হোসেন এর বাসভবন থেকে ২টি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এক রাতে ৩ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও একই রাতে ৩টি দোকানে চুরির ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যপারে রুদ্র ট্রেডার্স এর সত্ত্বাধিকারী রজত দত্ত ও সুমিনা জুয়েলারীর স্বত্ত্বাধিকারী বিজয় চন্দ্র পাল নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com