বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালিয়ারভাঙ্গা গ্রামে গৃহবধুকে গণধর্ষণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে ফুলেছা বেগম (২৫) নামে এক গৃহবধুকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে গণধর্ষণ করেছে একদল লম্পট। এ ঘটনায় ওই গৃহবধু লম্পটদের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ফুলেছা বেগমের স্বামী আলাই মিয়া প্রায়ই জীবিকার তাগিদে বাড়িতে থাকতো না। এ সুবাদে একই গ্রামের রহমত আলীর পুত্র আমির উদ্দিন (৩০) সুন্দরী ফুলেছাকে কুপ্রস্তাব দিত। এতে ফুলেছা অপারগতা প্রকাশ করলে আমির ও তার বন্ধুরা ক্ষিপ্ত হয়ে উঠে । গত ১৯ সেপ্টেম্বর রাত ১২টার সময় সে ঘরে ঘুমিয়ে পড়লে আমিরসহ ৩/৪ যুবক দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে গণধর্ষণের চেষ্টা চালায়। এতে বাঁধা দিলে দাড়ালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে গণধর্ষণ করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে লম্পটরা পালিয়ে যায়। আহত অবস্থায় ফুলেছাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে ওই গ্রামের একজন জনপ্রতিনিধি ও একটি স্বার্থান্বেষী মহল মরিয়া হয়ে উঠেছে। বিচার না পেয়ে নিরূপায় হয়ে ফুলেছা গতকাল ওই আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক কিরণ শংকর হালদার মামলাটি রুজু করার জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com