বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গৃহবধূর রহস্য জনক মৃত্যু ॥ পিতার মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে আফিজা বেগম (২৩) নামে এক গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। তবে এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। পিতার দাবী মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করেছে। নিহত গৃহবধু মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের কদ্দুছ মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের কদ্দুস মিয়ার স্ত্রী এক সন্তানের জননী এবং ৫ মাসের অন্তঃসত্বা আফিজা বেগমকে সকালে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয় মেম্বার আব্দুল আহাদ বিষয়টি মাধবপুর থানায় জানালে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ও এস আই রহমত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের তীরে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে ঘটনার পর থেকে স্বামী কুদ্দুস মিয়া, শ্বাশুড়ি আছিয়া খাতুন ও দেবর কাউছার মিয়াসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আফিজা বেগম এর পিতা এরশাদ আলী বাদী হয়ে তার স্বামী, শ্বাশুরী এবং দেবরের নাম উল্ল্যেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com