শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের গহরপুর গ্রামে ঈদ পূণর্মিলনী ও মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিশিষ্ট সমাজসেবেক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতের আহ্বানে নিজ এলাকার ৮ গ্রামের লোকজন নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আবদাল মিয়া। বক্তব্য দেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক খলিলুর রহমান চৌধুরী দুদু, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মুর্তুজা মিয়া, আলহাজ্ব বশির মিয়া, ডিড রাইডার হারুনুর রশীদ আফছার, কনর মিয়া, মোঃ আবু ইউছুফ, মোঃ ছাব্বির আহমদ চৌধুরী, আবদুল মুদাচ্ছির, মোঃ কাউছার মিয়া, উছমান উল্যা, মনাই মিয়া, আবদুল বশির, মতিউর মিয়া, ইছরাঈল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ি নিতাই রায়, আবদুর রব, দিলীপ দাস, গিয়াস উদ্দিন, এলাইছ মিয়া, মতিন মিয়া, আবদুল আলী, জালাল মিয়া, বাবুল দাশ, মতুর মিয়া, ইসকন্দর মিয়া, আশিক মিয়া প্রমূখ। সভায় বক্তারা এলাকার উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। আয়োজিত সভায় মোঃ আবদুল মুকিত বলেন, শিক্ষা, সমাজসেবা ও সামাজিক উন্নয়নে এলাকার লোকজনের পাশে থাকতে চাই। সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে হৃদ্যতা পূর্ণ ও জবাবদিহিতা মূলক সামাজিক সম্প্রীতি গড়ে উঠবে। তিনি বলেন, জনগণকে জিম্মি করে, শোষন আর শাষকের মনোবৃত্তি নিয়ে কখনও জনকল্যাণ সাধিত হবেনা। সেবকের মনোবৃত্তি নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com