শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অগ্রদূত পরিবহন পূর্বের ন্যায় বাজার এলাকা থেকে ছেড়ে যাওয়ায় ফজলুর রহমান লেবুকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও অগ্রদূত পরিবহনের সত্ত্বাধিকারী রোটারিয়ান ফজলুর রহমান লেবুকে সংবর্ধনা দিয়েছে চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। গত রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ জামান খান শুভ’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন মোঃ বাদল মিয়া, আবু শাহিদ বিপ্লব, বিষ্ণু সূত্রধর, হাজী কামরুল আমিন, মোঃ দিলওয়ার হোসেন দিলু, মোঃ বজলু মিয়া, সৈয়দ মোঃ সুজন, মোঃ সাইদুর মিয়া, মোঃ নিজাম উদ্দিন হারুন, মোঃ টেনু মিয়া, পিন্টু সূত্রধর, রঙ্গলাল দাস, মোঃ মধু মিয়া, শ্যামল দাস, মোঃ সেলিম খান, জাকির মিয়া, নিতাই রায়, সুজন মিয়া, বিশ্বজিৎ কর প্রমুখ। সভায় বক্তারা অগ্রদূত পরিবহনের হবিগঞ্জ থেকে ঢাকাগামী গাড়ি পূর্বের ন্যায় শহরের চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ ও রামকৃষ্ণ মিশন রোড এলাকার নিজস্ব ষ্ট্যান্ড থেকে সার্ভিস চালু রাখায় ফজলুর রহমান লেবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ জন্য সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা হবিগঞ্জ-ঢাকা রোডে চলাচলে যে সুবিধা ভোগ করছে তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে বক্তারা আরো বলেন, সকল ষড়যন্ত্র উপো করে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ফজলুর রহমান লেবু যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে এ জন্য ব্যবসায়ী সমাজ তার পাশে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com