মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে এসআই নাঈম-এর হাতে মাইক্রো চালক লাঞ্ছিত ॥ শ্রমিকদের থানা ঘেরাও

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এসআই নাঈম এর হাতে এক মাইক্রোবাস চালক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন ও থানা ঘেরাও করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৭টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল মডেল থানার গেইটে প্রায়শই চালকরা মাইক্রোবাস ঘুরিয়ে থাকে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে আশিকুর রহমান নামে এক চালক তার মাইক্রোবাসটি গেইটের সামনে ঘুরানোর চেষ্টা করলে থানার এসআই নাঈম এতে বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এসআই নাঈম ওই মাইক্রো চালককে মারধোর করেন। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য চালকরা তাদের মাইক্রো নিয়ে থানার সামনে রাস্তায় ব্যারিকেট দিয়ে বিক্ষোভ প্রদর্শন ও এসআই নাঈমের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা এসআই নাঈমের বিচার দাবিতে থানা ঘেরাও করে শ্লোগান দিতে থাকে। পরে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে শ্রমিকরা শান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com