শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে চরগাঁও গ্রামে মগল বিবি’র হত্যাকান্ডের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে মগল বিবি (৫০) হত্যাকান্ডের ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ১৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহতের মেয়ে ওই গ্রামের হেনা বেগম। এদিকে বৃদ্ধা মগল বিবির মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে পুলিশ কাজল মিয়ার ছেলে অজুদ মিয়া ও তার স্ত্রী লাকী বেগমকে গ্রেফতার করে। তবে মামলা দিতে বিলম্ব হওয়ায় তাদেরকে ঘটনার বর্ণনা দিয়ে ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরন করে পুলিশ। আটককৃতদের শো এরেষ্ট দেখানো হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিহত মগল বিবির সাথে একই গ্রামের কবির মিয়া, আলতা মিয়া, কাজল মিয়া গং দের বাড়ির সিমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার শালিস বৈঠক করেও কোন সমাধান হয়নি। প্রায় ৬ মাস পূর্বেও মগল বিবির উপর চড়াও হয়ে ঘাতকরা মারপিট করেছিল।
গত ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৭ টায় পরিকল্পিতভাবে মগল বিবির চারা গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। মগল বিবি এর প্রতিবাদ করলে ১০/১২ জনের এক দল লোক মগল বিবিকে এলোপাতারিভাবে মারপিট করলে সে মাটিতে লুঠে পড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার নিহত মগল বিবির মেয়ে হেনা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com