বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবা রুবেল সহযোগীসহ কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকা থেকে ইয়াবাসহ আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবা রুবেল ও তার সহযোগী ছাত্রদল কর্মী শিপনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ডিবি পুলিশ আটককৃত রাজনগর এলাকার শাহ মহিউদ্দিনের পুত্র বাবা রুবেল (৩০) ও ফজলুর রহমানের পুত্র সাইফুল আলম শিপন (২৫) কে কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকার তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে তাদের গডফাদার বহুলার লুঙ্গি জুনাব আলী (৪০) কে খুজঁছে পুলিশ।
গত মঙ্গলবার রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদ্বিপ রায় অভিযান চালিয়ে যৌন উত্তেজক ২০ পিছ ইয়াবাসহ কথিত ছাত্রদল কর্মী বাবা রুবেল ও শিপনকে আটক করে। এসময় তাদের সাথে থাকা গডফাদার জুনাব আলী পালিয়ে যায়। এছাড়া শিপন সম্প্রতি মুড়ারবন্দ মাজারের খাদেম শফিকুল ইসলামকে আটক করে মারপিট করে সর্বস্ব ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায় তাদের গডফাদার জুনাব আলীকে ধরতে পারলে আসল রহস্য বেরিয়ে আসবে। এদিকে সে পুলিশের ভয়ে আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com