মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের ইনাতাবাদে বিয়ের দাবীতে প্রেমিকের ম্যাচে প্রেমিকার অনশন

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদে বিয়ের দাবীতে প্রেমিকের মেসে অনশনের সময় প্রেমিকার প্রাণঘাতির ঘটনায় প্রেমিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে এ রসালো ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গাজিপুর উপজেলা সদরের বাসনকালি গ্রামের নারায়ন মল্লিকের কন্যা রুমি মল্লিক (২২) এর সাথে একটি বাসে পরিচয় হয় বরিশাল জেলার উজিরপুর উপজেলার কুরুলিয়া গ্রামের যোবেশ রায়ের পুত্র অমৃত রায় (৩০) এর। এ পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে বিভিন্ন স্থানে আনন্দ ভ্রমন করে। সম্প্রতি অমৃত তিব্বত কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী নিয়ে হবিগঞ্জ চলে আসে এবং ইনাতাবাদের একটি মেসে বসবাস করে। এদিকে মোবাইল ফোনে ক্রমাগত ফোন দিয়ে অমৃতকে না পেয়ে রুমি ব্যাকুল হয়ে উঠে। এক পর্যায়ে সে ভেবে বসে অমৃত তার সাথে প্রতারণা করেছে। অমৃতকে শিক্ষা দিতে গত সোমবার রুমি তার এক বোনকে নিয়ে হবিগঞ্জ চলে আসে। এবং খোজতে খোজতে ইনাতাবাদের ওই ম্যাচে অমৃতের সন্ধান পায়। সকালে সেখানে গিয়ে অমৃতের সাথে কথা বললে সে ছলছাতুরী আশ্রয় নিলে রুমি বিয়ের দাবীতে ম্যাচেই অনশন শুরু করে। এতেও অমৃতের মন না গলায় রুমি আত্মহত্যার চেষ্টা চালায়। রুমির বোনের চিৎকারে স্থানীয় লোকজন এসে অমৃতকে আটক করে থানায় সোপর্দ করে। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক যুগল থানায় আটক রয়েছে। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, অভিভাবকদের খবর দেয়া হয়েছে। যদি সমাধান হয়ে যায়, ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com