মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলের মাকরিছড়া লেবু বাগানে হামলার ঘটনায় সোহাগের ৩ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ফয়েজাবাদ হিলে অবস্থিত মাকরিছড়া লেবু বাগানে হামলার ঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র মোঃ আহাদ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম সোহাগকে ৩ মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক কৌশিক আহম্মদ খোন্দকার।
মামলার বিবরণে প্রকাশ, গত ২০০৯ ইং সনের ২৬ অক্টোবর দুপুরে বাহুবল থানার ফয়েজাবাদ হিলের মাকরিছড়া লেবু বাগানে দন্ডপ্রাপ্ত আসামী সোহাগসহ ৫০/৬০ জন দুস্কৃতিকারী হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, গাছ নষ্ট করে প্রায় ৭২ লক্ষটাকার ক্ষতি করে। এ ব্যাপারে বাগান মালিক মোঃ সেলিম মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম মিলি বাদী হয়ে বাহুবল থানায় মামলা দায়ের করেন। মামলাটি থানার এসআই তপন মল্লিক তদন্ত শেষে দন্ডপ্রাপ্ত আসামীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ বিচারক স্বাক্ষী প্রমান শেষে গত সোমবার উপরোক্ত রায় প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ মোঃ জসিম উদ্দিন (২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com