বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অনন্তপুর থেকে জামায়াত শিবিরের ৩ কর্মী আটক ॥ মোটর সাইকেল ও জিহাদী বই উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জের পৌর এলাকার অনন্তপুর জামায়াত-শিবিরের অফিস থেকে জেলা শিবিরের অর্থ-সম্পাদক আশরাফুলসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার  দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃত অন্যরা হলেন, মাধবপুর উপজেলা শিবিরের অর্থ-সম্পাদক জিয়াউর রহমান (২৫), হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম (২৫)। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট পাওয়া যায়। হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, আটকৃরা শহরের অনন্তপুর এলাকার জামায়াত-শিবিরের অফিস গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।
DSC07873 copyএদিকে গতকাল রাতেই অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অনন্তপুর এলাকাস্থ শিবিরের কার্যালয়ে অভিযান চালায়। অভিযানকালে বাসা থেকে দু’টি মোটর সাইকেল, বিভিন্ন জিহাদী বই, লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক দরবেশ আলীর ভাই আরজত আলী ও তার ভাতিজা কাজল নামে ২ ব্যক্তিকে নিয়ে যায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com