শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকার অংশ গ্রহণে চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলীর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহম্মদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরর আঃ মালেক তালুকদার, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মতিউর রহমান, সহকারী শিক্ষিকা নাজিরা আক্তার ও সাংবাদিক এস আর রুবেল মিয়া। অপরদিকে উপজেলার বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার অংশ গ্রহনে চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টায় বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোদাব্বির হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ- মৌলভীবাজার জেলার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com