বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে তেলবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৭৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ইটাখোলা রেল ষ্টেশনের অদূরে রেল লাইনে রেল পারাপারের সময় তেলবাহী ট্রেনের সাথে এক বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দেড়টার দিকে ইটাখোলা রেল ষ্টেশনের দক্ষিন দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়ে বিকল হয়ে পড়লে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নোয়াপাড়া রেল স্টেশন মাষ্টার মতিউর রহমান জানান, শনিবার দেড়টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন শ্রীমঙ্গল রেল ষ্টেশনে যাবার পথে ইটাখোলা রেল ষ্টেশনের নিকট পৌঁছুলে রেল লাইনের উপর দাড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ট্রেনের ধাক্কায় ট্রাকটি ধুমড়ে মুছড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। মনতলা রেল ষ্টেশন মাস্টার ইকবাল কবির জানান, তেলবাহী ট্রেন বিকল হয়ে পড়লে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা মনতলা রেল ষ্টেশনে আটকা পড়লে পাহাড়িকার ইঞ্জিন খুলে ইটাখোলায় দূর্ঘটনায় কবলিত তেলবাহী ট্রেনটিকে উদ্ধার করে মনতলায় নিয়ে এলে ৫টায় সময় সারা দেশের সঙ্গে রেল যোগাযোহ স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com