শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সুদিয়াখলা গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুদিয়াখলা গ্রামে জমি সংক্রান্ত জের ধরে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল গফুর ও সিদ্দিক আলীর মাঝে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে উল্লেখিতরা আহত হয়। গুরুতর আহতরা হলেন, তোফাজ্জল, আকাশ মিয়া, সঞ্জব আলী, মোহন মিয়া, সুমন মিয়া, রিপন মিয়া,  সিদ্দিক আলী, শামীম মিয়া, জামাল মিয়া, আছমা খাতুন, সালেহা খাতুন, হেলাল মিয়া, নবীর হোসেন, আব্দুল খালেক, তাজ উদ্দিন, জলফু মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com