মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে স্কটল্যান্ডে এনআরবি’র উদ্যোগে শোক সভা

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়েদ মহসিন আলীর মৃত্যুতে এক শোক সভা স্কটল্যান্ডের এডেনবরায় অনুষ্ঠিত হয়েছে। স্কটল্যান্ডে বসবাসরত নন রেসিডেন্স বাংলাদেশী (এনআরবি) এর উদ্যোগে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব কবির মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান। সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন শেখ হাফিজুল ইসলাম। জ্যাস্ট রেস্টুরেন্টে অনুষ্টিত শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন, গোলাম আনিছ চৌধুরী। নজরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আব্দুল মালিক, মোঃ নুনু মিয়া, মুক্তিযোদ্ধা ডাঃ দুলাল, আব্দুল মুকিত খান, জালাল আহমেদ, মীর শাহজাহান, ফখরুল ইসলাম, এডঃ মোস্তফা, লুৎফুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা সৈয়দ মহসিন আলীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com