বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বাউসা ইউপি মেম্বার সাইফুর রহমান শ্রেষ্ট ইউপি মেম্বার এওয়ার্ড লাভ

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার সাইফুর রহমানকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মানবজীবন পত্রিকার পক্ষ থেকে শ্রেষ্ঠ ইউপি মেম্বার হিসেবে এওয়ার্ড-২০১৫ প্রদান করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিকালে ঢাকার পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ে এক অনুষ্টানের মাধ্যমে উক্ত এওয়ার্ড প্রদান করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে শিশু ও নারী নির্যাতন বন্ধে জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবি বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও সংবিধানবিশেষজ্ঞ এডঃ জাহাঙ্গীর আলম খান। পরে প্রধান অতিথি উপজেলার বাউসা ইউপি সদস্য সাইফুর রহমানকে শ্রেষ্ঠ ইউপি মেম্বার এওয়ার্ড-১৫ এবং সম্মাননা পত্র প্রদান করেন। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় মেম্বার সাইফুর রহমান বলেন, এ কৃতিত্ব তার একার নয়, এটা ওয়ার্ড এবং ইউনিয়ন বাসীর। তিনি এ জন্য ৭নং ওয়ার্ডবাসীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com