বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সাংবাদিক হালীমের সুস্থতা কামনা করে কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বিজয়ের প্রতিধ্বনির ভারপ্রাপ্ত সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালীমের সুস্থতা কামনা করে গতকাল শনিবার যোহরের নামাজের পর হবিগঞ্জ কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির উদোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, যুগ্ম সম্পাদক তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ রহমত আলী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক আব্দুল হাকীম, যুগ্ম সম্পাদক জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ সেলিম, অর্থ সম্পাদক এম আর শায়েল, সাংবাদিক জাকারিয়া চৌধুরী, সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়, সিরাজুল ইসলাম জীবন, এম সজলু, আনিছুজ্জামান চৌধুরী রতন, শাহ জালাল উদ্দিন জুয়েল, নজরুল ইসলাম, মোতাব্বির হোসেন কাজল, দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। দোয়া মাহফিলে অসুস্থ সাংবাদিক আব্দুল হালীমের সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাত ৩টায় সাংবাদিক আব্দুল হালীম ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে সিলেট ওসমানী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com