শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

অলিপুর প্রাণ কোম্পানীতে রড চাপায় শ্রমিক নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার প্রাণ কোম্পানীর ভেতরে রডের নিচে চাপা পড়ে জামাল হোসেন (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়ারহাট গ্রামের মমতাজুর রহমানের পুত্র। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রাণ কোম্পানীতে ট্রাক থেকে রড নামানোর সময় রডের নিচে চাপা পড়ে শ্রমিক জামাল হোসেন আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিহত জামাল হোসেন ঠিকাদার নিযুক্ত শ্রমিক। রড নামাতে গিয়ে তিনি নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com