শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চুনারুঘাটে অনৈতিক কাজের অভিযোগে পতিতা আটক

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার পীরেরবাজার এর আফরাজ ভিলা থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১ খদ্দেরসহ সহোদর ২ পতিতাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুদ্বীপ বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের পীরেরবাজারস্থ আফরাজ ভিলার ২য় তলা থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১ খদ্দেরসহ সহোদর ২ পতিতাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হল, মিরাশী ইউনিয়নের জলিলপুর গ্রামের গাবরু মিয়া ওরফে মানিক মিয়ার দুই কন্যা লাকী আক্তার (২৫) ও স্বপ্না আক্তার (২২) এবং খদ্দের মিরাশী ইউনিয়নের নরসিংহেরগাঁও গ্রামের মৃত হাজী আলী হোসেনের ছোট পুত্র জুয়েল মিয়া (২৫)। এ সময় অন্যান্য খদ্দেররা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানায়, তারা দুই সহোদর বোন জর্দান, ডুবাই ও আবুধাবী সহ বিভিন্ন দেশে প্রবাসে অবস্থানের পর বাড়ি ফিরে তারা ওই পতিতা ব্যবসায় জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে থানার এসআই সুদ্বীপ বড়ুয়া জানান, তারা ২ সহোদর বোন এবং বোন জামাই সহ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। তাদেরকে মুছলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
একটি বিশ্বস্থসূত্র জানায়, বড় অংকের টাকার বিনিময়ে পুলিশ সহোদর ২ পতিতা ও ১ খদ্দেরকে গতকাল দুপুর ১২টার দিকে ছেড়ে দেয়। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com