বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ২ লক্ষাধিক টাকার গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ২ লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা সদর সংলগ্ন ইসলামাবাদ আবাসিক এলাকায়। পুলিশ জানায়, বাহুবল উপজেলা সদর সংলগ্ন মহাসড়কের মৌচাক পয়েন্টে দীর্ঘদিন ধরে ইয়াবা, মদ, গাঁজা সহ বিভিন্ন ভাঙ্গারি পণ্যের ব্যবসা করে আসছে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত কুদরত আলীর পুত্র মোকলেছ মিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাচারের প্রস্তুতিকালে বাহুবল মডেল থানার এসআই দেলোয়ার ও এসআই নাঈম-এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মহাসড়কের মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন হীরা মিয়ার ভাড়া বাসা থেকে পুলিশ ২ লক্ষ টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। ওই বাসার ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী হেলিম মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ইমান আলীর পুত্র সোহেল মিয়া (২৫) কে পুলিশ আটক করে। আটককৃতদের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে। এছাড়া ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক ব্যবসারা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com