বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের তিনকোনা পুকুর পাড়ে চুরিকালে ২ শিশু চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সিনিয়র চোররা কৌশল পাল্টে জুনিয়র (শিশুদের) চোর কে দিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছে। শিশু চোররা সহজেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে চুরি করছে। এমনকি দরজা খোলে দিয়ে বড় চোরকে সাহায্য করছে। যদিও শিশুরা ধরা পড়ে, বড় চোররা ধরা পড়ে না। তাছাড়া পুলিশ বাধ্য হয়ে তাদেরকে আইনের মারপ্যাচে পড়ে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকার মাহি ডেন্টাল ক্লিনিক থেকে ২ শিশু চোরকে আটক করেছে জনতা। আটককৃতরা হল শহরের গরুর বাজার এলাকার বাবুল মিয়ার পুত্র রাজু (৮) ও ইদ্রিস মিয়ার পুত্র হৃদয় মিয়া (৭)। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বড় চোরদের সহযোগিতায় ওই দুই চোর গোপনে মাহি ডেন্টাল ক্লিনিকের ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেবার চেষ্টা করছিল। তখন বড় চোররা দোকানের পাশে পাহারায় ছিল। বিষয়টি ওই এলাকার পাহারাদার আচঁ করতে পেরে তাদেরকে ধাওয়া করলে বড় চোররা পালিয়ে যায়। এ সময় ভেতরে থাকা দুই চোরকে আটক করে। পুলিশ আরো জানায়, শিশু চোরদের দিয়ে তারা বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহজেই চুরি করাচ্ছে। তাদের ধরলেও আমরা আটক রাখতে পারছি না। আইনি মারপ্যাচে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। গতকাল বিকেলে আটককৃত শিশু চোরদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com