বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ২টি ট্রান্সফরমা চালু

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৩১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ মাধবপুরে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ট্রান্সফরমার অগ্নিকান্ডে বিকল হওয়ার পর আজ বৃহস্পতিবার পিকআওয়ারে আবার চালু হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুজুর্টি প্রসাদ সেন এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে একটি ট্রান্সফরমারে বোসিং ফেটে অগ্নিকান্ডে ২টি ট্রান্সফরমারের বোসিং ক্ষতিগ্রস্থ হয়। এতে ৮ ও ৯ নং ইউনিট থেকে জাতীয় গ্রীডে ৭০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। গত সোমবার থেকে ২টি বোসিং পরিবর্তন ও একটি মেরামতের কাজ সমাপ্ত হয়। এছাড়া গত বুধবার ট্রান্সফরমারের তেল শোধনের কাজ শেষ হয়েছে। মেরামত কাজের নেতৃৃত্ব দেন পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল খালেক।
ব্যবস্থাপক দুজুর্টি প্রসাদ সেন জানান, বৃহস্পতিবার বিকেলে পরীক্ষামূলক ট্রান্সফরমার ২টি চালু করা হবে। কোনো সমস্যা না দেখা দিলে বৃহস্পতিবার রাত থেকে জাতীয় গ্রীডে ৭০ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com