শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

সাংবাদিক আব্দুল হালিমের রোগ মুক্তি কামনায় হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রেনস্ট্রোকে আক্রান্ত এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিমের আশু রোগ মুক্তি কামনায় হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব  হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি এডঃ আমির হোসেন, সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারিক লস্কর, সাধারন সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, দৈনিক হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুনুর রশিদ চৌধুরী, হবিগগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডঃ নির্মল ভট্রাচার্য্য রিংকু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আলমগীর খান, দৈনিক তরফ বার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল সাদাত মুক্তা, সংগঠনের সহ-সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শাকিল চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক শ্রীকান্ত গোপ, কার্যকরী কমিটির সদস্য শাহ ফখরুজ্জামান, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক কে এম এ ওয়াহাব নাঈমী, জেলা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ রহমত আলী, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার দৈনিক হবিগঞ্জ সমাচারের অফিস ইনচার্জ আখলাছ আহমেদ প্রিয়, দৈনিক এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, সাংবাদিক আনিসুজ্জামান চৌধুরী রতন, এম সজলু প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কোট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। মিলাদ মাহফিল শেষে সাংবাদিক আব্দুল হালিমের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com