বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে জোড়া হত্যা মামলা আসামী রমজান গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার জোড়া হত্যা মামলার আসামী রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে এসআই মহরম আলী নেতৃত্ব একদল পুলিশ রমজানকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। এ নিয়ে পুলিশ দুটি হত্যাকন্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। হত্যা মামলার আসামীদের গ্রেফতার করায় লাখাই থানার ওসি মোজাম্মেল হক ও এসআই মহরম আলীর প্রতি সিংহগ্রামবাসীসহ করাব ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে অন্যান্য আসামীদের গ্রেফতার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য গত ঈদুল ফিতরের পর দিন সিংহগ্রামের শাহাজাহানের ফলের দোকান থেকে তেঘরিয়া গ্রামের জনৈক জাকির হোসেনের ফল ক্রয় করা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে সিংহগ্রামের বকুল মিয়া ও কদম আলী নামে ২  ব্যক্তি মারা যায়। এ ঘটনায় লাখাই থানায় ২টি হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com