সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে গরু চোরের কান্ড!

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক গরু চোরের কান্ড। গরু চুরি করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সময় উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া সদরাবাদ গ্রামের সন্নিকটে রাস্তায় চোরাই একটি ষাড় সহ স্থানীয় লোকজনের কাছে ধরাশায়ী হয়। পরে জনতা গরুটি উদ্ধার করে গরুর মালিক আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামের আলী আজগরের নিকট হস্তান্তর করে উত্তম মাধ্যম দিয়ে গরু চোর আব্দুল হালিমকে ছেড়ে দেয়। গরু চোর আব্দুল হালিম উপজেলার কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আব্দুল করিমের পুত্র বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকাান্দি গ্রামের মোঃ ইউনুছ আলীর পুত্র মোঃ আলী আজগরের গোয়াল ঘর থেকে গত সোমবার দিবাগত রাতে একটি ষাড় চুরি করে পালিয়ে যাওয়ার সময় পিঠুয়া সদরাবাদ গ্রামের সন্নিকটে ভোর রাতে স্থানীয় জনতা তাকে আটক করে। এ সময় জনতার হাতে ধৃত গরু চোর আব্দুল হালিম তার নাম ঠিকানা পরিবর্তন করে নানা কৌশল অবলম্বন করে। এমনকি গরুটি তার নিজের ঘর থেকে নিয়েছে বলে জনতার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হলে এক পর্যায়ে জনতা তাকে চ্যালেঞ্জ করে খোজ খবর নিয়ে চোর সনাক্ত করেন। অবশেষে তাকে উত্তম মাধ্যম দিয়ে গরুটি উদ্ধার করে এবং জীবনে এ রকম অপরাধমূলক কর্মকান্ড করবেনা মর্মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com