মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিন বোতল ভারতীয় হুইস্কিসহ আক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফকার করেছে র‌্যাব।  শনিবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজিজুল হক সরকার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আক্তার হোসেন বি-বাড়ীয়ার বিজয়নগর উপজেলার কামারমোড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র। তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- শনিবার রাত সাড়ে ১০টায় বিজিবি ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের নেতৃত্বে¡ বিজিবি টহলদল বিজয়নগর গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com