শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের জমি রেজেষ্ট্রি সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহায়তায় নির্মিতব্য অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় ভূমির রেজিষ্ট্রি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে জমির দলিল হস্তান্তর করেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী কমিউনিটি লিডার মোঃ গিয়াস উদ্দিন। বাজকাশলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে আয়োজিত ৮ গ্রামের বৈঠক শেষে দলিল হস্তান্তর করা হয়। সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আবদুল হেকিম। আয়োজিত সভায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি গ্রামের লোকজনের সমন্বয়ে স্থানীয় পর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হয়।
বৈঠক সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়নের ৮গ্রাম খ্যাত বাজকাশারা, গহরপুর, সাদুল্লাপুর, আমতৈল, ভুবিরবাক, মোল্লারাই, গহরপুর, হালিতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়। ৮টি প্রাথমিক বিদ্যালয় বেষ্ঠিত এলাকার উন্নয়নে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় যুক্তরাজ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে অবস্থানরত প্রবাসী কমিউনিটি লিডার মোঃ আবদুল মুকিত, শিক্ষাবিদ আবদুল মালিক চৌধুরী, দলিল লিখক মোঃ আফসর উদ্দিন, তরুণ সমাজসেবক মোঃ সোহেল আহমদ, মোঃ মুদাচ্ছির মিয়া, ক্রিড়া ব্যক্তিত্ব মোঃ ফুরুক মিয়াসহ নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় প্রস্তাবিত ভূমির রেজেষ্ট্রি সম্পন্ন হয়। এ ছাড়াও বিদ্যালয়ের স্কেচ ম্যাপ (ড্রইং) সম্পন্ন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবদুল মুকিত। আনুষ্ঠানিকতা, শিক্ষক নিয়োগ, ভবন নির্মাণ নিয়ে শীঘ্রই বৈঠকে মিলিত হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। এ নিয়ে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাজকাশারা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন দাতা হিসেবে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত ভূমির রেজেষ্ট্রি সম্পন্ন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com