রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডে জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প-৩ এর আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে পৌরসভার ৫নং ওয়ার্ডে বসবাসকারী দরিদ্র পরিবারের মহিলাগন উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায়, সালমা আক্তার চৌধুরী, সেনিটারী ইন্সপেক্টর অবনী কুমার রায়, ইউজিপ-৩ এর এলসিডিএ এফএম মোঃ ছাইদুল হক, এলসিডিএ সিএম মোঃ লালন শেখ ও সিএফডাব্লু শামীম রেজা। বক্তারা নাগরিক হিসেবে নারীদের ভূমিকার উপর আলোকপাত করেন। তারা বলেন শিশুরা মায়ের কাছ থেকেই প্রথম শিক্ষা গ্রহণ করে। তাই শিশুদের সুষ্ট মনন বিকাশে মায়েদেরকে আরো সচেতন হতে হবে। তারা বলেন নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ইভটিজিংয়ের বিরদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে নারীদেরকে আরো সচেতন হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com