মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এমপি আবু জাহিরকে মেয়র প্রার্থী মিজানুর রহমানের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফল সফর শেষে স্ব-পরিবারে দেশে ফিরে আসায় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। গতকাল রাতে তার বাস ভবনে উমেদনগর এলাকার শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি এমপি আবু জাহিরকে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে হবিগঞ্জের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমপি আবু জাহির মিজানুর রহমান মিজানের সাথে আসা নেতাকর্মীদের কাছ থেকে তার কেমন  অবস্থা সেই  সম্পর্কে খোজ খবর নেন। মিজানুর রহমান মিজানের সাথে ছিলেন ইউনুছ আলী, আতাব মিয়া, কুতুব মিয়া, শাহিদুল আলম ও জলিল খানসহ মুরুব্বি ও যুবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com