বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আদালত পাড়ায় ৩ মানব পাচারকারী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহিলা শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তারেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার সীমান্ত গ্রাম খাগাউড়ার শওকত আলীর ছেলে আব্দুস শহিদ, শাহ মনিরুল হক এর ছেলে শাহ শওকত মিয়া ও আসাদ মিয়ার পুত্র আব্দুল মালেক। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকার কদর আলীর মেয়ে আনোয়ারা গত ৫ আগস্ট ৭ জনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, আনোয়ার কাছ থেকে আসামীরা ওমান পাঠাবে বলে তাকে ৫০ হাজার টাকা নেয়। পরবর্তিতে ওমান না পাঠিয়ে বিভিন্ন টালবাহনা শুরু করে। ফলে তিনি নিরূপায় হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণ মোহন দাশ ৩ আসামীকে গ্রেফতার করেন।
হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মহিলাদেরকে বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com