বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পানিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় খালের পানিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ও সাড়ে ১০টায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার রুস্তমপুর গ্রামের সেলিম মিয়া (২৮) ও টিটু মিয়া (২৬)।
স্থানীয়রা জানান, গত সোমবার সেলিম মিয়া ও টিটু মিয়া কাঠ নিয়ে নৌকাযোগে মাধবপুর বাজারে ‘স’মিলে যাওয়ার পথে খাস্টি নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নদীতে ডুবে নিখোঁজ হন। এ ঘটনায় বাবা-ছেলেসহ আরও চারজন আহত হন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোল্লা মনির হোসেন জানান, গত সোমবার খোঁজাখুঁজির পর লাশ না পেয়ে সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে মঙ্গলবার সকালে আবার উদ্ধার অভিযানে নামে ডুবুরিদল। কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া থেকে সামান্য দূরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। সকালেই লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com