শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরেরন মোহনপুরে বিরোধীয় ভূমির উপর ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর মোহনপুর এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধীয় ভূমি দখল নিয়ে উত্তেজনা দেখা দিলে আদালত ওই ভূমির উপর ১৪৪ ধারা জারী করেছে। ওই ভূমির মালিক দাবীদার হুকুম আলীর পুত্র সেলিম মিয়া বাদি হয়ে একই এলাকার আব্দুল হালিমের স্ত্রী হালিমা খাতুন, আম্বর আলীর পুত্র আব্দুর রহমান, সাহাব উদ্দিনসহ ৬ জনকে আসামী করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত ওই জায়গার উপর ১৪৪ ধারা জারীর আদেশ দেন। এ ঘটনা নিয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
মামলার বিবরণে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে ওই জায়গা দখল করার চেষ্টা করে আসছিল হালিম ও তার স্ত্রীর নেতৃত্বে একদল লোক। এরপর মালিকের দাবীদার সেলিম মিয়া বাঁধা দিলে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সেলিমকে পিঠিয়ে আহত করে তারা এবং ওই জায়গা নিয়ে উত্তেজনা দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com