মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে পল্লী পশু চিকিৎসক জিয়াউদ্দিন হত্যার ঘটনায় আটক ৪ জনকে জেল হাজতে প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভূমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে পল্লী পশু চিকিৎসক জিয়া উদ্দিন (৫৫) নিহত হওয়ার ঘটনায় গেফতারকৃত ৪ জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। রবিবার দুপুরে মাধবপুর থানা পুলিশের একটি টিম তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। শনিবার রাতেই মাধবপুর থানা পুলিশ জিয়া উদ্দিন হত্যার সাথে জরিত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জনা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র পল্লী পশু চিকিৎসক জিয়া উদ্দিন ও একই গ্রামের মৃত কেরামত আলীর পুত্র আফজল মিয়ার মধ্যে দির্ঘ দিন যাবত ভূমি নিয়ে বিরোধ চলে আসা অবস্থায় প্রায় ৭/৮ বছর পূর্বে রাতের আদারে আফজল নামে এক ব্যক্তি খুন হয়। তার পরেও তাদের মধ্যে বিরোধ মিটেনি। এ বিরোধের জের ধরে শনিবার বিকেলে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এতে সালা উদ্দিন (৩৫), জসিম উদ্দিন (২৮), দুধ মিয়া (৪৫)সহ প্রায় ১০ জন আহত হয়েছে। আশংকা জনক অবস্থায় জিয়া উদ্দিনকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে পুলিশ জানায়। পুলিশ জিয়া উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রবিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ও উপ-পরিদর্শক সামস-ই-তাব্রিস এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলাম সুমন (৩২), আলফত আলী (৫০), মুসলিম মিয়া (৩৭), রুবি বেগম (৩২) কে শনিবার রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এ ব্যাপারে নিহতের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে সাইফুল ইসলাম সুমনকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এদিকে ময়না তদন্তের পর রবিবার রাতেই জিয়া উদ্দিনের লাশ দাপন করা হবে বলে নিহতের পারিবারিক সুত্রে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com