শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলীকে সংবর্ধনা দিয়েছে নগর দোতারা শিল্পী গোষ্টী

  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এড়ালিয়ায় স্থানীয় নগর দোতার শিল্পী গোষ্টীর পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নগর দোতারা শিল্প গোষ্টীর উপদেষ্টা মোঃ ইদ্রিছ আলী মেম্বারের সভাপতিত্বে ও মোঃ আক্তার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত্ব ব্যক্তিত্ব ও ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। এতে বক্তব্য রাখেন, মোঃ শহীদ মিয়া, কবির আহমেদ, আলাই মিয়া, ফজল মিয়া, সাংবাদিক মোঃ ছানু মিয়া, জলিল মিয়া, ফুল শাহ, জাহাঙ্গীর মিয়া, কবির মিয়া, সাহেব আলী, বারিক মিয়া, নুর মিয়া, ফরিদ মিয়া, রিয়া আক্তার, হীরা মিয়া ও প্রাণেশ কর্মকার প্রমূখ। অনুষ্টানে মোঃ সাহেব আলী তার বক্তব্যে নগর দোতারা শিল্পী গোষ্টীর সার্বিক উন্নতি কামনা করে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে সংগঠনকে আর্থিক অনুদানের ঘোষনা দেন। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এতে সংঙ্গীত পরিবেশন করে নগর দোতারা শিল্পী গোষ্টীর শিল্পীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com