বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ॥ সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০ আইনজীবিসহ আটক-৪

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জিয়া উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষানুবিশ আইনজীবিসহ ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ওই গ্রামের সাইফুল ইসলাম ও জিয়া উদ্দিনের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা রয়েছে। শনিবার ওই বিরোধপূর্ন জমিতে সাইফুল ইসলামের লোকজন চাষাবাদ করতে গেলে জিয়া উদ্দিনের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সন্ধ্যায় সংঘর্ষ বাধলে এতে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়। মূর্মূষ অবস্থায় জিয়া উদ্দিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুধ মিয়া (৩৫), আলা উদ্দিন (৩৫), লিপি আক্তার (১৭), জসিম মিয়া (২৬), সালাম মিয়া (৩৪), নাঈম মিয়া (১৩), নাদিম (৯) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষানুবিশ আইনজীবি সাইফুল ইসলাম, আলফত আলী , মুসলিম ও রুবি বেগমকে আটক করা হয়েছে। থানার ওসি তদন্ত কে এম আজমিরুজ্জামান জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।০

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com